গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির সত্যতা পাওয়ায় ভেকু মালিক আবু হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ রক্ষা এবং মূল্যবান কৃষিজমি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ উপায়ে মাটি খনন বা কৃষিজমি নষ্ট হতে দেওয়া হবে না।