খেলা শুরু কখন, বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য কত?

ম্যাচের ৬ ওভার যেতে না যেতেই বাঁধ সাধে বেরসিক বৃষ্টি। শুরুতে বিদ্যুত চমকানোর জন্য ম্যাচ বন্ধ করা হলেও এরপর শুরু হয় বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ ছিল বেশ কিছু সময়। খুশির খবর হলো মিরপুরে থেমেছে বৃষ্টি।

জানা গেছে, আর যদি বৃষ্টি না আসে তাহলে ৯টা ৩৫ মিনিটে আবারও শুরু হবে খেলা। বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে আনা হয়েছে ৩২ ওভারে। নতুন করে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৪৩ রান। জয়ের জন্য ২৫.৩ ওভারে টাইগারদের আরও প্রয়োজন ২১৬ রান।

বৃষ্টি নামার আগে ৬.৩ ওভারের খেলা হয়েছে। তবে বড় রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এরই মধ্যে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্কোর বোর্ডে যোগ করেছে ২৭ রান।

১৫ বলে ১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস আর ৩ বলে শূন্য রানে তাওহিদ হৃদয়। ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান (১২ বলে ১২), তানজিত হাসান তামিম (৭ বলে ১)। আর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত (২ বলে ০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *