বিভিন্ন সময়ে ভারতেরই আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন যোগরাজ। একসময় ভারতের হয়ে খেলা যোগরাজ মনে করেন, কপিল তাকে দল থেকে বাদ দিয়েছে, যা তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে।
বাবার এমন মন্তব্যের পর লজ্জিত হয়েছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, কপিল দেব ও ধোনির কাছে ক্ষমা চান।
স্পোর্টস তাক নামক একটি চ্যানেলের পডকাস্টের টিজারে যুবরাজ বলেন, ‘আমি কপিল দেব ও এমএস ধোনির কাছে ক্ষমা চাইতে চাই। আমার বাবাকে আমি বলেছি, এগুলো ঠিক না। যদি তার মাঝে অনুশোচনা আসে।’
খেলা ছাড়ার পর তরুণ ক্রিকেটারেদর মেন্টর হিসেবে কাজ করছেন যুবরাজ। তার কাছে নিয়মিত দীক্ষা নেন অভিষেক শর্মা, শুভমান গিলের মতো ভারতের তরুণ তুর্কিরা।