বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিচ্ছেন। ছবি : ডয়চে ভেলে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আশা প্রকাশ করেছেন যে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তাঁরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন। ডয়চে ভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন