‘উপহার’ হিসেবে হরমুজে ১০টি তেল ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে ইরান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানে আলোচনায় আগ্রহ দেখাতে হরমুজ প্রণালি দিয়ে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

ট্রাম্প বলেন, এটি তেহরানের পক্ষ থেকে এক ধরনের ‘উপহার’, যা আলোচনায় ইতিবাচক মনোভাবের ইঙ্গিত বহন করে। খবর আল জাজিরার। 

তার ভাষ্য অনুযায়ী, প্রথমে ৮টি বড় তেলবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করার অনুমতি পায়, পরে আরও ২টি ট্যাংকার চলাচল করে।

ট্রাম্প আরও জানান, এসব জাহাজের মধ্যে কিছু পাকিস্তানের পতাকাবাহী ট্যাংকারও ছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। এর জেরে বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *