ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ

ঈদুল ফিতরের ছুটির মধ্যে (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। আজ সোমবার (১৬ মাচ) বাংলাদেশ ব্যাংক সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে। 

এ ছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়, সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকাগুলো এই সুবিধার আওতায় থাকবে। তবে ১৭ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *