ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালককে ‘সন্ত্রাসবাদের’ হুমকির বিষয়ে পরামর্শ দিতেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদত্যাগপত্র প্রকাশ করেছেন জো কেন্ট। এতে কেন্ট বলেন, তিনি সুবিবেচক হিসেবে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না।

জো কেন্ট বলেন, ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনো হুমকি ছিল না। এটা স্পষ্ট, আমরা ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।

বিদেশে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধের বিষয়ে ট্রাম্পের অতীতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে জো কেন্ট লেখেন, আপনি বুঝেছিলেন—মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো ছিল একটি ফাঁদ, যাতে যুক্তরাষ্ট্র দেশপ্রেমিকদের হারিয়েছে এবং আমাদের দেশের সম্পদ ও সমৃদ্ধি হ্রাস পেয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ট্রাম্প প্রশাসনে এটিই সবচেয়ে আলোচিত পদত্যাগের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *