ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের ১১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধে ইসরায়েলি মুদ্রায় ব্যয় হয়েছে ৩৫ বিলিয়ন শেকেল অর্থাৎ ১১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ২২ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে।
এই ব্যয় ২০২৬ সালের বাজেটে অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা
এসএন/পিডিকে