ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা ‘কালেক্টিভ সুইসাইড’

ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা ’কালেক্টিভ সুইসাইড’ বলে মন্তব্য করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। 

দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা গোলামরেজা মেসবাহি মোগাদাম বলেন, মার্কিন বাহিনীর উচিত ‘প্রাণ’ নিয়ে পালানো। বড় ধরনের ক্ষতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রশাসনকে।

তিনি আরও বলেন, অতীতে ইরানের উচিত ছিল হরমুজ প্রণালিকে আরও আগেই একটি কৌশলগত প্রবেশপথ হিসেবে ব্যবহার করা, যাতে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর প্রবেশ রোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *