পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ারের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামীকাল সোমবার। আজ রোববার (৫ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। এর পরদিন মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।