আবারও অবসরের ইঙ্গিত নেইমারের

ফুটবল দুনিয়ায় এক আক্ষেপের নাম নেইমার। তুমুল জনপ্রিয়তা আর অসাধারণ প্রতিভা নিয়ে যার আগমন, তার ক্যারিয়ারজুড়ে কেবলই হতাশা। চোটের কারণে ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। সামনে বিশ্বকাপ, ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে তার থাকা নিয়ে আছে অনিশ্চয়তা।সর্বশেষ গত বছরের নভেম্বরে আবারও চোটে পড়েছিলেন নেইমার। এবারের চোট তাকে মানসিকভাবে বেশ দুর্বল করে দিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল বুট জোড়া তুলে রাখার। তবে বাবা নেইমার সিনিয়রের পরামর্শে আবারও মাঠে নেমেছেন। কিন্তু এভাবে আর কত? অবসর নিয়ে কী চিন্তা করছেন ৩৪ বছর বয়সী নেইমার?

বিবিসি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে অবসরের ঘোষণা দিতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘কেজ’-কে দেওয়া নেইমারের এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি। 

অবসর প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি জানি না এই সময়ের পর কী ঘটবে, পরবর্তী বছর সম্পর্কেও ধারণা নেই। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাই। আমি এখন বছর ধরে ধরে চিন্তা করছি। হৃদয় কী সিদ্ধান্ত নেয় আমরা দেখব। এটি (অবসরের সিদ্ধান্ত) নির্ভর করছে বছরের শেষ নাগাদ হৃদয় কোন দিকে সাড়া দেয় তার ওপর।’ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি জাতীয় দলের হয়ে আর খেলেননি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে কেবল সম্পূর্ণ ফিট খেলোয়াড়দেরই বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *