আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্টে তিনি যুদ্ধ শুরুর খবর দেন।

সেই ভিডিওর বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন হামলার সংবাদ নিশ্চিত করছেন। প্রায় ৮ মিনিটের সেই ভিডিওতে তিনি ইরান হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার কথাও জানিয়েছেন।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। এসময় ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আত্মসমর্পণ করুন। নইলে মৃত্যু নিশ্চিত।’

ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সিএনএন জানায়, ভিডিওতে ট্রাম্প বলেছেন ইরানের ভেতরে সামরিক অভিযান চালানো হলে আমেরিকানদের প্রাণহানি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘ইরানের শাসকরা মানুষ মারার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে—যুদ্ধে সাধারণত যা হয়। কিন্তু আমরা এখন তেমনটি হতে দিচ্ছি না। ভবিষ্যতের কথা বলছি। এটি একটি মহৎ অভিযান।’

এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিএনএন আরও জানায়, ট্রাম্প বর্তমানে ফ্লোরিডার পাম বিচে তার ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগোয় সাপ্তাহিক অবকাশে আছেন।

এস এন/ পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *