হাম হলে শরীর খুব দুর্বল হয়ে যায়, জ্বর, র্যাশ, কাশি—সব মিলিয়ে রোগীর পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। সঠিক খাবার রোগ দ্রুত সেরে উঠতে সাহায্য করে।
হাম হলে যেসব খাবার খাওয়াবেন-
১. তরল ও পানি জাতীয় খাবার
ডাবের পানি
লেবুর শরবত
স্যুপ (মুরগি/সবজি)
২. ভিটামিন এ সমৃদ্ধ খাবার
গাজর
মিষ্টি কুমড়া
পাকা পেঁপে
৩. ভিটামিন সি যুক্ত খাবার
কমলা
মাল্টা
আমলকি
৪. নরম ও সহজপাচ্য খাবার
খিচুড়ি
নরম ভাত ও ডাল
সুজি/ওটস
৫. প্রোটিনসমৃদ্ধ খাবার
ডিম
মাছ
মুরগির মাংস (হালকা রান্না)
৬. দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ
দই
যেসব খাবার এড়িয়ে চলবেন-
১. ভাজাপোড়া ও তেলযুক্ত খাবার
২. অতিরিক্ত মশলাযুক্ত খাবার
৩. ঠান্ডা পানীয় ও আইসক্রিম, ফাস্টফুড