৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার সংসদ তছনছ করা সাউন্ড সিস্টেম বিভ্রাটের একটি কারণ: স্পিকার

রোববার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, একইসাথে ফ্যাসিবাদের আমলে ২০২২ সালে সংসদীয় মাইক স্থাপন করা হয়। মাইকের ওয়ারেন্টি বা মাইকের কার্যক্রম কতদিন থাকবে তার কোনো কাগজপত্র মিলছে না।

তিনি আরও বলেন, এরইমধ্যে সংসদ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সেই কোম্পানির সাথে যোগাযোগ করেছে কিন্তু তারা এটা ঠিক করার কোনো আগ্রহ দেখাচ্ছে না। আবার স্থানীয় যারা তাদের সাথে জড়িত ছিলেন এ কাজে, তারাও দায়সারা ভাবে কাজ করছেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতে সংসদ কার্যক্রম চলাতে হচ্ছে।

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়। এদিন ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ মুলতবি ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিন আজ। এদিন শুরু থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা পরিলক্ষিত হয়। স্পিকার এবং সংসদ সদস্যরা পরস্পরের কথা শুনতে না পাওয়ায় সর্বশেষ ৫টা ৫৬ মিনিটে স্পিকার ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করা হয়।

এর আগে রোববার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মাইকে বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে বলেন, স্পিকার আমাদের মাইকে সমস্যা দেখা যাচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *