ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হচ্ছে।
মন্ত্রিসভায় থাকছেন যারা—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ, নিতাই রায় চৌধুরী, আরিফুল হক চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন, খন্দকার মোক্তাদির চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, এহসানুল হক মিলন, শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খলিলুর রহমান, মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার কায়সার কামাল, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুর রহমান হাবিব, আমিনুল হক, নুরুল হক নুর, জোনায়েদ সাকি, মীর হেলাল, ফারজানা শারমিন পুতুল, শরিফুল আলম, ববি হাজ্জাজ, হাজী আমিনুর রশিদ ইয়াসির, অনিন্দ্য ইসলাম অমিত, দীপেন দেওয়ান, মিজানুর রহমান মিনু ও শেখ রবিউল আলম।