৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা, মাদ্রাসায় ভিন্নতা

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মাদরাসার ছুটির তালিকায় কিছুটা ভিন্নতা দেখা গেছে।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজে টানা তিন দিন ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের ছুটির তালিকায় ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি থাকলেও ১২ ও ১৩ এপ্রিল কোনো ছুটি নেই। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও মাদরাসার শিক্ষার্থীরা কেবল একদিনের (১৪ এপ্রিল) ছুটি পাচ্ছে। ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক ছুটির ভিন্নতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *