হামে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮২৯

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮২৯ শিশু।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ এবং নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৮২৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬৪২ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১৮৭ জন শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩২০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২ হাজার ২৪১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ৮০১ রোগী।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১৬৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৪৩ জন এবং নিশ্চিত হামে ২৩ জন।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *