সামুদা গ্রুপের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

সামুদা গ্রুপের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। যার মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে ব্যাংকটি। সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। 

আজ রোববার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রাইম ব্যাংক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ওমনিচ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সকল ধরনের দেশীয় পেমেন্ট ও ডিসবার্সমেন্ট সম্পন্ন করবে সামুদা গ্রুপ। পাশাপাশি তাদের বিক্রয় সংগ্রহ ব্যবস্থাপনার জন্য ব্যাংকের সারাদেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করবে। ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ব্যবহারের মাধ্যমে সামুদা গ্রুপের আর্থিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও স্বচ্ছ হবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড সাজিদ রহমান, সামুদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার, প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আকরামুজ্জামান এ সম্পর্কিত চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘প্রাইমপে’ হলো প্রাইম ব্যাংকের একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম। যা গ্রাহকদের সহজে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করার সুযোগ দেয়। একইসঙ্গে উচ্চমানের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরটিজিএস, বিএফটিএন, ফান্ড ট্রান্সফার, এনপিএসবি, এমএফএস সহ ইলেকট্রনিক ও কাগজভিত্তিক লেনদেন সম্পন্ন করা যায়। এছাড়া ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চেক ও পে-অর্ডার ইস্যু করা যায়। একই সঙ্গে গ্রাহকরা সহজেই শুল্ক, কর, ভ্যাট ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *