সরিয়ে দেওয়া হলো পাঁচ জেলার ডিসিকে

গাজীপুরসহ পাঁচ জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরে প্রজ্ঞানটি জারি হয়ে।

প্রত্যাহৃত জেলা প্রশাসকেরা হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।

এস এন/ পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *