ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল-২০২৬’ পাস হয়েছে। সংসদে বিলটি উত্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিল পাস হয়।
এদিন সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপত্বিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শুরু হয়। সকালে আরও ১০টি বিল পাস হয়েছে।
আজ সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু উত্থাপিত ‘বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল-২০২৬’ পাস হয়।