সংসদে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল-২০২৬’ পাস

জাতীয় সংসদে ‘গ্রামীণ ব্যাংক আইন-২০১৩’ সংশোধনকল্পে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়।

আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বিল পাস হয়।  

এদিন সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘দ্য এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

এর আগে সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপত্বিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *