সংরক্ষিত নারী আসনে প্রথমদিনে ৫২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে ৮ এপ্রিল। এর একদিন পর, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ৫২ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ বলেন, প্রথম দিনে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটা ভালো। দলীয় প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে।

ইসির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন মোছা. মনিরা বানু, মোছাম্মাৎ শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবণী, মোসা. নীলুফা ইয়াছমিন খান, মোছা. সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, মোসা. শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, মোছা. জিনাত আরা, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস, তাহমিনা খান ও রুবিনা আক্তার রুবা।

এ ছাড়া শামিমা রহিম, মুনমুন তালুকদার, অ্যাডভোকেট তহমিনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াছমিন, মোছা. আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরীন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন ও লাইলী মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

জেসমিনা খানম, মোছা. ফরিদা ইয়াসমিন (ডেরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, মোসাম্মৎ শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, ড. নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, নিলুফার চৌধুরী মনি ও মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা) মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করা ঠাকুরগাঁওয়ের প্রার্থী মোছা. মনিরা বানু বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া আমার আসনের এমপিসহ বিএনপির নেতারা জানেন, আমি মনোননয়পত্র সংগ্রহ করব।  

মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা বলেন, আমি নিজ থেকেই মনোননয়পত্র সংগ্রহ করেছি। আমি দলের মনোনয়নপ্রত্যাশী। বিএনপির সঙ্গে যুক্ত যে কেউ চাইলেই মনোনয়নপত্র তুলতে পারেন।

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এসব মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। ভোটগ্রহণ ১২ মে।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন বলে ভোটের প্রয়োজন পড়ে না। সাধারণত জোটগুলো নির্ধারিত আসনের বিপরীতে অধিক মনোনয়ন দেয় না।

গেল ১২ ফ্রেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়। একই দিন একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হয়েছে। পরদিন গেজেট প্রকাশ করে ইসি। গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের ভোটের বাধ্যবাধকতা রয়েছে।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এ নির্বাচনে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।

সাধারণত দল বা জোট থেকে বরাদ্দ পাওয়া আসনের সমান প্রার্থী মনোনয়ন দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ভোটেরও প্রয়োজন হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *