সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ জাতীয়  সংসদের সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়ানোর পর সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথও পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয়ের সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *