লেবাননের নতুন এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

দক্ষিণ লেবাননের চারটি গ্রামের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রাই জানান, খিরবেত সেলম, বেইত ইয়াহুন, সারাফান্দ ও দেইর কানুন আন-নাহর গ্রামে হামলার প্রস্তুতি চলছে। তাই এসব এলাকার বাসিন্দাদের দ্রুত বাড়িঘর ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছে।

এদিকে, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের উচ্ছেদ নির্দেশনার পরিধি আরও বাড়িয়েছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এই উচ্ছেদ এলাকা এখন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে জাহরানি নদী পর্যন্ত বিস্তৃত, যা পূর্বের লিতানি নদী পর্যন্ত সীমাবদ্ধ নির্দেশনার চেয়েও অনেক বেশি বিস্তৃত।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই ব্যাপক উচ্ছেদ নির্দেশ এখন লেবাননের প্রায় ১৪৭০ বর্গকিলোমিটার এলাকা, অর্থাৎ দেশের প্রায় ১৪ শতাংশ ভূখণ্ড জুড়ে প্রযোজ্য হয়েছে।

এ ধরনের পদক্ষেপে লেবাননে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *