রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল

নড়াইলের কালিয়ায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।মিছিলটি কালিয়া উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ  হয়। মিছিলে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আবুজার গিফারী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান এবং দপ্তর সম্পাদক মুফতি ওহিদুজ্জামান সর্দার। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসার ছাত্ররা মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। তারা আরও বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখা এবং জনসম্মুখে ধূমপান পরিহারসহ সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *