যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তে আল্লাহওয়ালা নেতৃত্ব প্রতিষ্ঠা ও ডিএনসিসিকে দুর্নীতি, লুটপাট, খানা-খন্দক; ঘিঞ্জি, দুর্গন্ধ ও মশকমুক্ত সর্বাধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন নগরীতে পরিণত করতে আগামী নির্বাচনে সৎ, যোগ্য, প্রতিশ্রুতিশীল ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের বিজয়ী করতে হবে।

আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর উত্তরার তুরগ থানা আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়। আমরা রাজনীতির জন্য রাজনীতি করি না বরং আমরা রাজনীতিকে জনকল্যাণের মাধ্যম ও জনসেবার উসিলা বলে মনে করি। আমাদের রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে মানবসেবা ও কল্যাণের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করা। অথচ গতানুগতিক রাজনীতিতে নিজেদের উদরপূর্তির জন্য রাজনীতি করা হয়।

ঢাকা মহানগর উত্তর জামায়াত আমির আরও বলেন, রাষ্ট্রীয় উন্নয়নের সব অর্থ আত্মসাৎ করে নিজেরা অর্থ-বিত্তের পাহাড় গড়ে তুলে বিলাস-ব্যসন ও আরাম-আয়েশে দিন কাটায় একশ্রেণির রাজনৈতিক নেতারা। উন্নয়ন প্রকল্পের অর্থ দুই শতাংশ উন্নয়ন কাজে খরচ করা হয় না। নগরীতে মশক নিধন অভিযান চালানো হয় নকল ওষুধ দিয়ে। তাই আগামী দিনে আমাদেরকে এ অশুভ বৃত্ত থেকে অবশ্যই বেড়িয়ে আসতে হবে। অন্যথায় আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না।

অনুষ্ঠানে তুরাগ মধ্য থানার আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী সুরুজ্জামান ও উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *