মালয়েশিয়া যুবদলের কমিটি ঘোষণা

মালয়েশিয়া য়া যুবদলের আংশিক কমিটি ঘোষণা: জসিম সভাপতি, রমজান সাধারণ সম্পাদক। জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে জসিম উদ্দিনকে সভাপতি এবং রমজান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ১৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুমোদিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আরও স্থান পেয়েছেন– সিনিয়র সহ-সভাপতি নূরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান ও খালিদ হাসান রিপন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুলতান বিন সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান শান্ত ও জহিরুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাসেল রানা দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন– সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক বাদল কারার এবং দফতর সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় দফতরে প্রেরণের জন্য নবগঠিত কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *