মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে নাবিকদের প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানিয়েছে সামরিক সূত্র।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। 

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০০’র বেশি নাবিক বিছানাহীন হয়ে পড়েছেন। জাহাজটির লন্ড্রি বিভাগে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে নাবিকদের প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় লাগে।

ঘটনায় বহু নাবিক ধোঁয়াজনিত সমস্যায় আক্রান্ত হন এবং দুজন আহত হন, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডে আবাসিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত নাবিকরা বর্তমানে মেঝে ও টেবিলে অবস্থান করছেন। এছাড়া লন্ড্রি বিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজে কাপড় ধোয়ার সুবিধাও বন্ধ রয়েছে।

প্রায় সাড়ে চার হাজার নাবিক ও পাইলট নিয়ে পরিচালিত এই রণতরীটি বর্তমানে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সত্ত্বেও জাহাজটির সামরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এটি নিয়মিত ফ্লাইট অপারেশন চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *