মহিপুরে ১২ কেজি গাঁজাসহ আটক ৪

পটুয়াখালীর মহিপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন বিপিনপুর এলাকার বাসিন্দা মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫)। এছাড়া নওয়াপাড়া এলাকা থেকে মো. শাহ আলম (২০) ও এক নারীসহ আরও দুজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযানে আসামিদের হেফাজত থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই চলমান অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *