মজাদার শাহী সেমাই

মিষ্টিজাতীয় খাবার যাদের পছন্দ, তাদের অত্যন্ত প্রিয় সেমাই। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন সুস্বাদু শাহী সেমাই।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘কনকা কুইক রেসিপি ২০২৬’ একটি পর্বে শাহী সেমাই রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন আইরিশ আতিয়ার। এই দারুণ রেসিপিটি উপস্থাপন করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। আসুন, জেনে নেওয়া যাক ঈদের দিন বাসায় ‘শাহী সেমাই ’ বানানোর পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

সেমাই ১৫০ গ্রাম

ঘি ২ টেবিল চামচ

Advertisement

তেজপাতা একটি

দারুচিনি ২ টুকরো

এলাচ ২টি

তরল দুধ এক কাপ

লবণ স্বাদমতো

চিনি ৩ টেবিল চামচ

বাদাম বাটা ১ চা চামচ

Advertisement

Advertisement

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে ঘি দিন। এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ ও সেমাই দিয়ে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে তরল দুধ ও লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষ চিনি, বাদাম বাটা, কুকিং ক্রিম ও গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহী সেমাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *