ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *