বৈরি আবহাওয়ায় বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

সিরিজ জিততে বাংলাদেশের জন্য লক্ষ্যটা সহজও নয়। তাই ব্যাটিংয়ে ভালো শুরু হওয়াটা জরুরি ছিল। তবে সেটি করতে পারল আর কই বাংলাদেশ! উল্টো শুরুতেই ৩ উইকেট হরিয়ে চাপে বাংলাদেশ। এরমধ্যে আবার মাঠে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ফলে খেলা আপাতত বন্ধ আছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টি নামার আগে ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে বাংলাদেশ। ১৫ বলে ১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস আর ৩ বলে শূন্য রানে তাওহিদ হৃদয়।

ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান (১২ বলে ১২), তানজিত হাসান তামিম (৭ বলে ১)। আর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত (২ বলে ০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *