বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ

আগামী জুনে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাছাইপর্বে অদম্য থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দলের অপেক্ষা এখন মূলপর্বের। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন বিশ্বকাপে সূচি প্রকাশ করেছে আইসিসি। ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে নিগার-নাহিদারা পড়েছেন কঠিন গ্রুপে।গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিপক্ষই বড় নাম। বাংলার মেয়েদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ  আফ্রিকা ও নেদারল্যান্ডসের সঙ্গে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন এজবাস্টনে, নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আসরে ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে—স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। গ্রুপপর্ব শেষে সেরা চার দল যাবে সেমিফাইনালে।

৩০ জুন প্রথম এবং ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ জুলাই বিখ্যাত লর্ডসে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *