দেশের অর্থনৈতিক চাপ মোকাবিলায় সুদের হার কমিয়ে এক অঙ্কে নামানো, বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক রাখাসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে আজ সোমবার (৬ এপ্রিল) সংগঠনটির প্রশাসক আবদুর রহিম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসব লিখিত প্রস্তাব তুলে দেয়।