বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

আজ শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানায়, আজ সকালে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে তাদের এই সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বাংলাদেশ হাইকমিশন।

অন্যদিকে, বাংলাদেশি দূতের সঙ্গে সাক্ষাতের তথ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেছেন এস জয়শঙ্কর। তিনি ফেসবুকে লেখেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে জোর দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *