‘বন্ধু’ রণবীরের পারফরম্যান্সে মুগ্ধ প্রিয়াঙ্কা

রণবীরের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখে প্রশংসায় ভাসালেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি রণবীরকে ‘বন্ধু’ উল্লেখ করেন এবং নির্মাতা আদিত্য ধরের নির্মাণশৈলীরও ভূয়সী প্রশংসা করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির প্রধান শিল্পী ও নির্মাতাদের ট্যাগ করে প্রিয়াঙ্কা লেখেন, “আদিত্য, তুমি একজন মিশন নিয়ে কাজ করা মানুষ। ‘ধুরন্ধর’ সবদিক থেকেই একেবারে নতুন অভিজ্ঞতা। তোমাদের এই শিল্পকর্মের জন্য ধন্যবাদ।”

একই সঙ্গে তিনি রণবীরের অভিনয়ের প্রশংসা করে তাকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন।

বলা দরকার, প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং এর আগে ‘দিল ধাড়কানে দো’ এবং ‘বাজিরাও মাস্তানি’-তে একসঙ্গে কাজ করেছেন।

জানা জরুরি, মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন হামজা আলি মাজারি তথা জসকিরাত সিং রাঙ্গি চরিত্রে। সিক্যুয়েলে তার চরিত্র একজন গুপ্তচর হয়ে ওঠার গল্প আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে।

ছবিটি মুক্তির পর ইতোমধ্যে ৪৫০ কোটির বেশি আয় করেছে বলে জানা গেছে। দর্শক ও সমালোচকদের অনেকেই রণবীরের এই পারফরম্যান্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ হিসেবে উল্লেখ করছেন।

সিনেমাটির প্রথম পর্বে দেখানো হয়েছিল, কীভাবে একজন ভারতীয় গুপ্তচর পাকিস্তানের লিয়ারি অঞ্চলের অপরাধচক্রে ঢুকে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার মিশনে নামেন। দ্বিতীয় পর্বে সেই গল্প আরও বিস্তৃত হয়েছে—হামজার অতীত, তার রূপান্তর এবং চূড়ান্ত মিশনের পরিণতি এখানে উঠে এসেছে।

ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদি প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *