ফিনালিসিমা বাতিল হলেও প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা-স্পেন

কোপা আমেরিকা ও ইউরোজয়ী আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিনালিসিমায়। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে কাতারের দোহার পরিবর্তে স্পেনে সরিয়ে আনা হয় ম্যাচটি। তবে, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা। ফলে, বাতিল হয় ফিনিলিসিমা।

আর্জেন্টিনার ভক্তরা একেবারে হতাশ হওয়ার কিছু নেই। ফিনালিসিমা বাতিল হয়ে যাওয়ায় গুয়াতেমালার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আগামী ৩১ মার্চ বুয়েন্স আয়ার্সে গুয়াতেমালার সঙ্গে ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে এএফএ।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল মেসির নেতৃত্বে দোহায় স্পেনের বিপক্ষে আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় মুখোমুখি হবার কথা ছিল। কিন্তু, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার পর আয়োজকরা নতুন ভেন্যু ও তারিখ খোঁজার প্রতি মনোযোগী হয়। আর্জেন্টিনা সব ধরনের প্রস্তাব নাকচ করে দেয়। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় উয়েফা।

আর্জেন্টিনার মতো স্পেনও প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ বাতিলের  পর আগামী ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *