প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও আমন্ত্রণ জানানোর চিঠি হস্তান্তর করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিরলা। তিনি আজ বাংলাদেশের নবগঠিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

স্পিকার ওম বিরলা আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে শুভকামনা এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ওম বিরলা আরও বলেন, আমি ভারতের জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই এবং আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

স্পিকার ওম বিরলা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *