নেতানিয়াহুর চক্রান্তে প্রতারিত হবে মার্কিন সেনারা : ইরান

যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চক্রান্তে প্রতারিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তেহরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সমস্ত গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের ওপর নিবিড় নজর রাখছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ভূখণ্ড রক্ষার সংকল্প পরীক্ষা করবেন না।

এর আগে বার্তা সংস্থা এপি জানায়, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার বেশি সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুটি মেরিন ইউনিট মোতায়েন করছে দেশটি। এতে প্রায় পাঁচ হাজার মেরিন সেনা এবং কয়েক হাজার মার্কিন নৌ সেনা এই অঞ্চলে মোতায়েন থাকবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সেনাবাহিনী ইরানে ১৫ হাজারের বেশি বোমাবর্ষণ করেছে। এটি গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের সময়ের চেয়ে চারগুণ বেশি।

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইরান ও লেবাননে হামলার জন্য নতুন একাধিক লক্ষ্যবস্তু অনুমোদন করেছে তেল আবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *