প্রথম ইনিংসে নাহিদ রানার পেস আগুনে পুড়ল পাকিস্তানি ব্যাটাররা। কোমর সোজা করেই দাঁড়াতে পারেননি কোনো ব্যাটার। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ভুল করেনি বাংলাদেশ। তানজিদ হাসান তামিম-নাজমুল শান্তদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে মাত্র ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ।