দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় বিমান মন্ত্রীর শোক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রতিটি প্রাণ শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। হঠাৎ করে প্রিয়জনকে হারানোর এই বেদনা ভাষায় প্রকাশের অতীত। 

তিনি মহান আল্লাহর নিকট মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি দেশবাসী সহমর্মিতা জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিহত-আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *