দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলী হোসাইন।

আজ সোমবার (৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মোহাম্মদ আলী হোসাইন জেলা ও দায়রা জজ পদ মর্যাদার একজন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *