স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা ও রূপার দামও হ্রাস করা হয়েছে। আজ (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এই তথ্য বিজ্ঞপ্তিতে জানান।
নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭ হাজার ৩৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার,৩১৯ টাকা, সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা ধরা হয়েছে।
হ্রাস পেয়েছে রূপার দামও। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট রূপা ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা
২১ ক্যারেট রূপা ২৯২ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট রূপা ২৯২ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৫ টাকা, সনাতন পদ্ধতির রূপা: ২৩৩ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা
এর আগে গত ১৪ মার্চও সোনার দাম কমানো হয়েছিল। তবে, ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম রেকর্ড হয়।সেসময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির ছিলো ২লাখ ৮৬ হাজার ০১ টাকা।
এসএন /পিডিকে