তেল আবিব, হাইফা ও পূর্ব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সরকারি কমপ্লেক্সের পাশাপাশি হাইফার নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দশম দফার এই হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবে ইহুদিদের সরকারি কমপ্লেক্সে সুনির্দিষ্ট আঘাত, হাইফার সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা এবং পূর্ব জেরুজালেমে একটি আক্রমণ।

বিবৃতিতে আরও জানানো হয় যে, এই হামলায় ইরানের ‘খাইবার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন মাত্রার হামলার পর ইসলামি প্রজাতন্ত্রটি পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে হামলার জবাব দিচ্ছে।

এদিকে, নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তিনি দাবি করেন, যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

ট্রাম্প বলেন, আমাদের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ আছে। প্রয়োজনে আমরা দীর্ঘ সময় ধরে এই অভিযান চালিয়ে যেতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *