তীব্র নিন্দা ও মোহন রায়হানের নাম প্রত্যাহারের দাবি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় কবি মোহন রায়হানের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের প্রগতিশীল ও জাতীয়তাবাদী ধারার কবি-সাহিত্যিকরা। মোহন রায়হানকে ফ্যাসিবাদের দোসর, কবিতাব্যবসায়ী এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘কর্নেল তাহেরের খুনি’ আখ্যাদানকারী হিসেবে উল্লেখ করে অবিলম্বে তার নাম প্রত্যাহারের দাবি জানান তারা।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের বিপক্ষে অবস্থানকারী অসংখ্য দেশপ্রেমিক ও জ্যেষ্ঠ কবি-সাহিত্যিকদের বাদ দিয়ে বর্তমান সময়ে তাকে এই পদক দেয়ার মাধ্যমে ঠিক কী রাজনৈতিক অর্জন হবে, তা আমাদের জানা নেই। আমাদের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক রাখার চলমান প্রক্রিয়ার মধ্যে একটি চিহ্নিত ‘আওয়ামী সাহিত্য ও সাংস্কৃতিক সিন্ডিকেট’ সুকৌশলে এই ধরনের বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বিএনপি ও তারেক রহমানকে জনগণের কাছে দ্রুত অজনপ্রিয় করে তোলা এবং দলটির রাজনৈতিক পতন ত্বরান্বিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *