শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তিনি শ্রদ্ধা জানান। সেখানে তিনি দুই নেতার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন। এ সময় অতিরিক্ত ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২৫ মার্চ নিজ কার্যালয়ে প্রথমদিন দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার কাজল। দায়িত্ব গ্রহণের দিন তিনি প্রয়োজনীয় কিছু নথিতেও স্বাক্ষর করেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। ১৯৯৬ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগ দেন।