বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করেন। সালাত আদায় শেষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।
এরপর রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করছেন। যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
আজ বিকেল ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করবেন।