জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার (২৯ মার্চ) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। গত ১৫ মার্চ প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

পবিত্র ঈদুল ফিতরের পর সংসদীয় কার্যক্রম শুরুর আগে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক হবে।

আজ সোমবার (২৩ মার্চ) সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হবে।

জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম)। এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, বিরোধী  দলীয়ও চিফ হুইপ নাহিদ ইসলাম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজাম, নোয়াখালী-২ আসনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *