জনরায় অমান্য করে কোনোভাবেই টিকে থাকতে পারবেন না: আখতার

গণভোটের মাধ্যমে জনরায়কে অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

শনিবার (৪ এপ্রিল) বায়তুল মোকাররম প্রাঙ্গণে এই কথা বলেন তিনি।

এসময় আখতার হোসেন বলেন, ‘আমরা সংস্কার পরিষদের কথা বলেছি, এটা নতুন কোনো কথা নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য সংশোধন নয় সংস্কারের জন্য সকল রাজনৈতিক দল এক হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, ভোটের পরে তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার জন্য জনগনরে রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখচ্ছে। তারা সংবিধানের কথা বলে, আমরাও মানি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে। কিন্তু সেই সংবিধান ৭২ এর মুজিববাদী সংবিধান না। দেশ পরিচালনার জন্য লাগবে জনগণের সংবিধান।’

সরকারকে উদ্দেশ্য করে আখতার হোসেন আরও বলেন, ‘আমরা বুঝি আপনারা সংস্কার চান না, গণভোট চান না। তার পেছনের কারণ হলো আপনার বাংলাদেশকে এক ব্যক্তির করায়ত্ত্ব করে রাখতে চান। গণভোট মেনে নিলে আপনাদের একক কর্তৃত্ব থাকবে না তাই গণভোট চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না, তাই গণভোট মেনে নিতে চাচ্ছেন না। এই জনগণকে অমান্য করে কোনোভাবেই আপনারা টিকে থাকতে পারবেন না।’

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *