চলছে বিসিবির বোর্ড সভা

ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানো, একাধিক পরিচালকের পদত্যাগ, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্তসহ নানা বিষয়ে আলোচনা করতে সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিরপুরে বিসিবির কার্যালয়ে আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টায় শুরু হয়েছে বোর্ড সভা।

শের ক্রিকেটের অবস্থা যতটা টালমাতাল, তারচেয়ে বেশি বেহাল অবস্থায় আছে বিসিবি। গত বছর অক্টোবরে নতুন কমিটি নির্বাচিত হয়ে এসেছে। কিন্তু, আসার পর থেকেই শান্তিতে নেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

সম্প্রতি আলোচনা-সমালোচনা চলছে ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। ক্লাব ক্রিকেট প্রসঙ্গে বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেটিই সভার মূল এজেন্ডা। ঢাকা লিগের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে আমজাদ হোসেনকে। এরপর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিসিবি অবশ্যও এখনও গ্রহণ করেননি সেটি। এসবের মাঝে পদত্যাগ করেন আরেক পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ফয়সাল ছিলেন এনএসসি মনোনীত পরিচালক। আলোচনা হবে এসব নিয়ে। পাশাপাশি থাকছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। নিয়মিত অন্যান্য ইস্যুও থাকবে আলোচনার টেবিলে।

আরও একটি বিষয়ে কৌতূহল আছে। বিসিবির সবশেষ নির্বাচন ইস্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল এনএসসি। কমিটির কাজ চলমান। বিসিবির বেশ কয়েকজন পরিচালক সেই কমিটির মুখোমুখি হয়েছে। এই বিষয়ে সভায় কোনো আলোচনা হবে কি না, তা খোলাসা করেনি বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *